• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে বিক্ষোভ ও পথসভা

মোশাররফ হোসেন। বীরগঞ্জ, দিনাজপুর
শুক্রবার, ২৩ মে, ২০২৫

সারা দেশে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষনার দাবীতে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমা’র নামাজ শেষে খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ-এর আমির হযরত মাওঃ মুফতি নুর হুসাইন নুরানী’র নেতৃত্বে গোলাপগঞ্জহাট বাজার জামে মসজিদ থেকে মুসল্লীদের একটি বিশাল মোটরসাইকেল বহর চকদফর, কুতুলপুর, চৌদ্দহাতকালি হয়ে আবারও গোলাপগঞ্জ এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের কারা নির্যাতিত আমির হযরত মাওঃ মুফতি নুর হুসাইন নুরানী বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, অতিসত্বর আহমেদিয়া জামায়াত তথা মুসলিম নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করুন।

 

তিনি আরও হুসিয়ারী দিয়ে বলেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। গ্রামীন সড়কে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লী বিক্ষোভ ও সমাবেশ অংশ নেন।


More News Of This Category