• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ১ বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার জমি বাঁচাতে প্রয়োজনে জীবন দেব, আকুতি বুড়িচংয়ের অসহায় কৃষক পরিবারগুলোর রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে বিশ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার

জামালপুর ইয়াবা সহ ভাই বোন গ্রেফতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
সোমবার, ১৯ মে, ২০২৫

ডিবি পুলিশের অভিযানে মোঃ আলমগীর(২৮) ও মোছাঃ আর্জিনা বেগম(২৫) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনেই শহরের মুসলিমাবাদ(দক্ষিণ পাড়া) এলাকার মোঃ আজাদ এর সন্তান। সোমবার (১৯ মে) দুপুর ৩ টায় বিষয়টি নিশ্চিত করে জামালপুর ডিবির ওসি মো: নাজমুস সাকিব জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় জামালপুর ডিবি পুলিশ প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে দশটায় এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে পৌর শহরের মুসলিমাবাদ শহীদ হারুন সড়ক সংলগ্ন আমিনা মেডিসিন কর্ণার এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০(পঞ্চাশ)পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।


এরকম আরও সংবাদ