• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

নীলফামারীর ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশের একটি দল।
সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মকবুল হোসেনের নির্দেশনায় ডোমার থানা পুলিশের অফিসার ইনচার্জ মহসীন আলীর নের্তৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই আমজাদ হোসেন, শাকিল মাহবুদ, রুস্তম আলী সহ সঙ্গীয় ফোর্স।

সোমবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান কালে সেবনকারী সহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা ভুজারী পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র এরশাদ হোসেন (৩২), জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় পাঠান পাড়া এলাকার আবু সাঈদের পুত্র রুবেল ইসলাম (২৭), ডোমার কলেজ পাড়া এলাকার মৃত গিরিধারী রায়ের পুত্র রামনাথ রায়, জোড়াবাড়ী এলাকার দুলাল হোসেনের পুত্র শাহাজাহান (১৯) ও তার ভাই আব্দুর রহিম সাগর (৩১) এবং সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাট এলাকার মৃত তোফাজ্জল হোসেনের পুত্র ছমির উদ্দিন (৫৫)। এ সময় তাদের কাছ থেকে নেশাদ্রব্য ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়। ডোমার থানা পুলিশের অফিসার ইনচার্জ মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category