• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ

জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে মরলো ৮০ বছরের বৃদ্ধা

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

জামালপুরের মেলান্দহে আগুনে এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার মেলান্দহ বাজারের সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।

এদিকে বুধবার রাত সাড়ে দশটায় শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি গরু মারা যায়। মেলান্দহ ফায়ার স্টেশন কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

আগুনে সুইপার কলোনিতে মারা যাওয়া বৃদ্ধার নাম অজুফা (৮০)। তিনি ওই এলাকার হেবা মণ্ডলের স্ত্রী।

সুইপার কলোনির জয় হরিদাস জানান, ভোর চারটায় বাথরুমে যাওয়ার সময় দেখেন ওই বৃদ্ধার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে কলোনির সবাইকে আগুন লাগার কথা জানান তিনি। ফায়ার সার্ভিসে দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালে বৃদ্ধার পুড়ে যাওয়া লাশ পাওয়া যায়।

মেলান্দহ ফায়ার স্টেশন সূত্র জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বৃদ্ধার লাশ উদ্ধার করে। তাদের ধারণা, কুপিবাতি অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ার ইউপি সদস্য শাহজাহান জানান, তার এলাকায় গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু মারা গেছে। আরো দুটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

মেলান্দহ থানার ওসি সফিকুল ইসলাম জানান, পৃথক দুটি স্থানে আগুন লেগে একজন বৃদ্ধা ও তিনটি গরু মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category