• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

সংবাদদাতা:
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

সোমবার (৩১ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়েছেন দীর্ঘদিন পর এভাবে সবাইকে দেখতে পেয়ে। তিনি বলেছেন, আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন।

বেগম খালেদা জিয়া বলেন, দেশবাসীর যে ভোটের অধিকার তার জন্য সবাইকে মিলে প্রতিষ্ঠিত করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করছি।

শায়রুল আরও জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্যে চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপার্সনকে বক্তব্য রাখার অনুরোধ করেন।

দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কে এম ফজলুল হক মিলন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অংশ নেন।


এরকম আরও সংবাদ