• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

গংগাচড়ার নোহালীতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

রফিকুল ইসলাম সাবুল
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মঙ্গলবার (২৫ মার্চ) রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী জননেতা অধ্যাপক মো. রায়হান সিরাজী।
বিশেষ অতিথি ছিলেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখা মাওলানা মো. নায়েবুজ্জামান।

প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী তার বক্তব্যে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস,এই মাসে কোরআন নাজিল হয়েছে বলে এই মাসের মর্জাদা অনেক। কোরআনের শাসন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে চালু হলে রাষ্ট্রের মর্যাদাও বৃদ্ধি পাবে।
রাষ্ট্রেীয় ব্যাবস্থায় ইসলাম প্রতিষ্ঠার
প্রচেষ্টা চালানো ইমানের অপরিহার্য দ্বাবী। আগামী সংসদ নির্বাচনে আল্লাহ তায়ালা যদি আমাকে সংসদ সদস্য হিসেবে কবুল করেন
তাহলে রাষ্ট্রীয় ব্যাবস্থায় কোরআন প্রতিষ্ঠায় নিজেকে উতসর্গ করবো ইনশাআল্লাহ ।

অনুষ্ঠানের সফলতা কামনা করে আয়োজক কমিটির সভাপতি মাও রফিকুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।


More News Of This Category