• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার জমি বাঁচাতে প্রয়োজনে জীবন দেব, আকুতি বুড়িচংয়ের অসহায় কৃষক পরিবারগুলোর রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে বিশ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার গঙ্গাচড়ায় প্রতিভা চাইল্ড কেয়ার একাডেমির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা:
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এটি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজমুল হক সরকার। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

এতে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি সভাপতি দীপক দেব, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কোষাধক্ষ্য খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব খায়রুল ইসলাম, বাংলাদেশ মফস্বলের সাংবাদিক সোসাইটি পাবনা জেলা সভাপতি আসাদুজ্জামান বিকাশ প্রমুখ।

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের দুই শতাধিক সদস্য এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন।


এরকম আরও সংবাদ