• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্য তালিকা প্রকাশ

সংবাদদাতা:
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের প্রথম সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সংগঠনটির এ সদস্য তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফায় দেশের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের অনলাইন সম্পাদক অথবা প্রধান ও ডিজিটাল প্রধানরা সদস্যপদ পেয়েছেন।

প্রথম দফায় যারা সদস্য পদ পেয়েছেন

কে এম জিয়াউল হক (জাগোনিউজ২৪.কম), মো. মঈন উদ্দিন বকুল (দৈনিক আমাদের সময়), এম এ এইচ এম কবির আহম্মেদ (আরটিভি), মানসুরা খাতুন চামেলী (বার্তা২৪.কম), মো. ফরহাদ হোসেন (দৈনিক মানবকণ্ঠ), আনিসুর সুমন (এখন টিভি), আজাদ বেগ (দ্য ডেইলি স্টার), মো. মনিরুজ্জামান (দেশ টেলিভিশন), যুবরাজ ফয়সাল (দৈনিক নয়াদিগন্ত), মিজানুর রহমান সোহেল (দৈনিক ভোরের কাগজ), হোসাইন মো. নাহিয়ান (দৈনিক ভোরের কাগজ), মো. কামরুল ইসলাম (ডিবিসি নিউজ), যাকারিয়া ইবনে ইউসুফ (কালের কণ্ঠ), এস এম আমানূর রহমান (প্রতিদিনের বাংলাদেশ)।

এছাড়াও রয়েছেন শরাফত হোসেন (দৈনিক ইত্তেফাক), হাসনাত কাদীর (বাংলাদেশের খবর), লুৎফর রহমান হিমেল (বাংলানিউজ২৪.কম), মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টেলিভিশন), মাজহার খন্দকার (চ্যানেল ২৪), মোহাম্মদ আতাউর রহমান (দৈনিক যুগান্তর), পলাশ মাহমুদ (দৈনিক কালবেলা), আনিসুর রহমান বুলবুল (দৈনিক কালের কণ্ঠ), শামছুল হক রাসেল (বাংলাদেশ প্রতিদিন), মো. হাসান শরীফ (দৈনিক যুগান্তর), মো. রিয়াজ উদ্দীন (একুশে টিভি), মাহমুদ সোহেল (জিটিভি), সায়েদুল মাহমুদ (সময় টিভি)।

এই সংগঠন দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা নির্ধারণ এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে।


এরকম আরও সংবাদ