• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত পিরোজপুর থেকে গ্রেপ্তার ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরের রাণীগঞ্জে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারে টমটম চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

সংবাদদাতা:
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

কক্সবাজারে পূর্ব বিরোধের জেরে মুজিবুর রহমান (৩৭) নামে এক টমটম চালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন সহোদরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালিমা পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি কিস্তিতে একটি ইজিবাইক কেনেন। যা পরে চুরি হয়ে যায়। পরে মুজিবুর রহমান পাঁচ হাজার টাকার বিনিময়ে সেটি চোর চক্রের কাছ থেকে উদ্ধার করে আনোয়ারের কাছে হস্তান্তর করেন। তবে আনোয়ার প্রতিশ্রুত টাকা পরিশোধ করেননি। মুজিব টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলী নতুন বাজার এলাকার ইয়াসিন আরাফাতের টমটম গ্যারেজে মুজিবুর রহমান অবস্থান করছিলেন। এ সময় আনোয়ার হোসেন ও তার দুই ভাই মোস্তফা শাওন ও ইমরানসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুজিব এক চালকের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তিন-চারজন যুবক এসে তাকে মারধর শুরু করে। তাদের হাতে ছুরি ও আগ্নেয়াস্ত্র দেখা যায়। মুজিবকে গ্যারেজের বাইরে টেনে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।

কক্সবাজারে টমটম চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

দেলোয়ার নামের এক অটোচালক জানান, কিছু বুঝে ওঠার আগেই তারা মুজিবকে মারতে শুরু করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এদিকে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম বলেন, হত্যার পরপরই আমরা জড়িতদের শনাক্ত করে অভিযান চালাই। আট ঘণ্টার মধ্যে মূলহোতা মোস্তফা শাওনসহ চারজনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রকাশ শাওন (২২), আনোয়ার হোসেন (৩৩), ইমরান হোসেন (১৯) ও মো. করিম (২৮)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।


এরকম আরও সংবাদ