• রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ডিসি, দিলেন ঈদ উপহার

সংবাদদাতা:
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তিনি তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ডিসি, দিলেন ঈদ উপহার

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সমাজে যারা পিছিয়ে রয়েছেন তাদের সামনে নিয়ে আসতে হবে। তাদের দূরে ঠেলে দিলে বড় হওয়ার পথে অনেক কিছু কাজ করবে না। তাদেরকে একসঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। এখানে যারা আছে তারা এতিম নয়, আমরা তাদের পাশে আছি। তাদের সুখে-দুঃখে আমরা আছি।’

 

এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ডিসি, দিলেন ঈদ উপহার

তিনি আরও বলেন, ‘আমরা শিশুদের নতুন পোশাক উপহার দিয়ে তাদের মুখে হাসি দেখতে চেয়েছি। আমরা এই হাসিটা নারায়ণগঞ্জবাসীদের মুখে ফোটাতে চাই। আমাদের মাঝে হাসি আনতে হবে।’

এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ডিসি, দিলেন ঈদ উপহার


More News Of This Category