• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

বরিশালে হত্যার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার যুবক

সংবাদদাতা:
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বরিশালের মুলাদীতে গলাকেটে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে খোকন কবিরাজ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মুলাদী পৌরসভার চরডিক্রী কালাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর খালু মারা যাওয়ায় তার বাবা-মা বৃহস্পতিবার দুপুরে সেখানে যান। আর বাড়িতে অবস্থান করছিলেন তরুণী। দুপুর ২টার দিকে অভিযুক্ত খোকন দা নিয়ে তরুণীর ঘরে প্রবেশ করেন। তখন তাকে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মুলাদী থানায় মামলা করেন। এরপর ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে কালাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ায় যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন। শুক্রবার তরুণীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।


More News Of This Category