• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মেডিকেল কলেজ-জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপনে দুর্নীতির অভিযোগ

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

১৫ মেডিকেল কলেজে ও ৪৪ জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপন প্রকল্পের আওতায় ডায়ালাইসিস মেশিন ক্রয়ের দরপত্রে অনিয়ম ও দুর্নীতি এবং স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যসহ নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুদকের এনফোর্সমেন্ট টিম প্রথমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। পরে জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) অবস্থিত প্রকল্প অফিস হতে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিম জানতে পারে, উক্ত প্রকল্পের টেন্ডার মোট তিনবার আহ্বান করা হয়। প্রথম টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার মূল্যায়ন কমিটি কোনো প্রতিবেদন দাখিল করেনি এবং সর্বশেষ টেন্ডার বিজ্ঞপ্তির পরে মৌখিক নির্দেশনায় বাতিল করা হয়েছে। সার্বিক বিবেচনায়, অধিদপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের টেন্ডার কার্যক্রম স্থগিত হয়ে আছে মর্মে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে বারবার প্রকল্প পরিচালক পরিবর্তন করার কারণে টেন্ডার কার্যক্রমে বিলম্ব হচ্ছে মর্মে অভিযানকালে টিমের নিকট প্রতীয়মান হয়। টিম অভিযানকালে টেন্ডার সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়াও অধিদপ্তরের চিকিৎসক, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বদলি সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির বিষয় অধিকতর যাচাইয়ের নিমিত্ত অধিদপ্তর হতে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সব রেকর্ডপত্রের বিস্তারিত এনফোর্সমেন্ট প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে বলেও জানা গেছে।


এরকম আরও সংবাদ