• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

ফেনী নদী থেকে বালু উত্তোলন, ৬ জনের কারাদণ্ড

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তীরে ভাঙন সৃষ্টির অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী কলাপাড়ার মোহাম্মদ ইমরান ও রাকিবুল ইসলাম। তাদের ২ মাস কারাদণ্ড দেওয়া হয়। আর নোয়াখালীর কবিরহাটের সাইফুল ইসলাম ও নারায়ণগঞ্জ রূপগঞ্জের দেওয়ান দেলোয়ারকে ২ মাস, নোয়াখালী বেগমগঞ্জের মোহাম্মদ রবিনকে ২ মাস এবং লক্ষ্মীপুরের রামগতির মোহাম্মদ সজীবকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চর দরবেশ এলাকায় ফেনী নদী থেকে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত ও ভাঙন সৃষ্টি করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০’ এর ধারায় আদালত ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category