• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে পিয়া গ্রেফতার

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহজেবিন শিরিন পিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এএসআই রুনি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি তিনি বলতে পারেননি।

মাহজেবিন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

মাহজেবিন শিরিন পিয়াকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ও তদন্ত পরিদর্শক এবিএম মনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাদের পাওয়া যায়নি।


More News Of This Category