• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ডিমলায় রাতের আঁধারে অর্ধশতাধিক নৌকায় তিস্তার বুক চিরে অবৈধ পাথর উত্তোলন: প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা জয়পুরহাটের ধর্ষণ মামলার প্রধান আসামি দিনাজপুরের ঘোড়াঘাট থেকে গ্রেপ্তার পীরগঞ্জে নারী নির্যাতনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্যামল চন্দ্র দিনাজপুরে গ্রেপ্তার শার্শায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সহায়তা পেলেন দুই প্রতিবন্ধী গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করল এসআরবি-১৩ সোনাডাঙ্গায় ফ্ল্যাটের দরজা ভেঙে নারী উদ্যোক্তা মনি খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জ-কাহারোলে ২৭৫টি মণ্ডপে মহা ধুমধামে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রশাসনিক নিরাপত্তা জোরদার খুলনার লবণচরায় গ্রেফতারকৃত আসামির তথ্যে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডিবি পুলিশের হাতে দুই আসামি গ্রেপ্তার খুলনা নগরীর ডাকবাংলা এলাকায় ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগঔ

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সংবাদদাতা:
বুধবার, ১২ মার্চ, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইব্রাহিম গাজী (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (১২ মার্চ) দুপুরে সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কলারোয়া থানা সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই ১২ বছর বয়সী শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশুর বাবা কয়েক বছর আগে মারা যান। তার মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। বাক প্রতিবন্ধী শিশুটি তার নানাবাড়ি গোপীনাথপুরে থাকে। আটক ইব্রাহিম গাজীর বাড়ি ও ওই শিশুর নানার বাড়ি একই জায়গায়। বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ইব্রাহিম গাজী শিশুটিকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে বিষয়টি শিশুটির নানীসহ আশপাশের লোকজন জানতে পেরে ইব্রাহিম গাজীকে আটকে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে আদালতের মাধ্যমে মেডিকেলে পাঠানো হয়েছে। ধর্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এরকম আরও সংবাদ