• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ১০ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৬৪০ পিস ট্যাবলেট দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

সংবাদদাতা:
বুধবার, ১২ মার্চ, ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে রিন্টু (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রিন্টু উপজেলার লোকনাথপুর গ্রামের মুছাক আলির ছেলে।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রিন্টু ও কয়েকজন শ্রমিক মিলে ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত রিন্টুর হাতে থাকা লোহার রড পাশ দিয়ে বয়ে যাওয়া মেইন লাইনের তারের সঙ্গে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যান এবং নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


More News Of This Category