• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২১ বছর পর পতেঙ্গার চোরাচালান মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন রশিদ গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানার একটি চোরাচালান মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মামুন রশিদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার আনু ফকির দোকান বাজার এলাকার বাসু দাশের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃত চল্লিশ বছর বয়সী মামুন রশিদ সাতকানিয়া উপজেলার ৭ নম্বর মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা এলাকার মৃত জাগির হোসেনের ছেলে।

 

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি দল ওই এলাকায় সফল অভিযান পরিচালনা করে মামুন রশিদকে গ্রেপ্তার করে। মামলার নথি থেকে জানা গেছে, পতেঙ্গা মডেল থানার চোরাচালান সংক্রান্ত একটি মামলায় আদালত মামুন রশিদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন। একই সাথে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের স্পষ্ট আদেশ দেওয়া হয়েছিল।

 

এসআরবি-১৫-এর ভাষ্য অনুযায়ী, রায় ঘোষণার পর থেকে দীর্ঘ ২১ বছর ধরে আসামি মামুন রশিদ দেশের বিভিন্ন স্থানে নিজের নাম ও পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দুই দশক পালিয়ে থাকলেও অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তিনি ধরা পড়েন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামুন রশিদকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ