• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার

সংবাদদাতা:
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

শ্রীলঙ্কার মাটিতে ১৩ বছর পর টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। গলে দ্বিতীয় ও শেষে লঙ্কানদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।

সর্বশেষ ২০১১ সালের আগস্টে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর মাত্র দুইবার এশিয়া মহাদেশের অন্তর্গত ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সফরে আসে অসিরা। এর মধ্যে ২০১৬ সালে লঙ্কানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ ও ২০২২ সালে ১-১ ড্র করে তারা।

গলে এই টেস্টেও যে লঙ্কানরা হেরে যাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শনিবার তৃতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২১১ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। তখন লঙ্কানদের লিড ছিল মাত্র ৫৪ রানের।

গতকালের অনুমানই সত্যি হয়েছে আজ রোববার। চতুর্থ দিনে খুব বেশি এগোতে পারেনি লঙ্কানরা। গুটিয়ে গেছে মাত্র ২৩১ রানে, টিকেছে মাত্র ৬ ওভার। এতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ৭৫ রানের।

ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতির আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। একপেশে জয়ের বিনিময়ে সফরকারীদের হারাতে হয় কেবল ওপেনার ট্রাভিস হেডের উইকেট। খেলতে হয় মোটে ১৭.৪ ওভার। এতে সিরিজ নিশ্চিত হয় ২-০ ব্যবধানে।

২৩ বলে ২০ রান করে প্রবাধ জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন হেড। এরপর দল জিতিয়ে মাঠ ছাড়েন উসমান খাজা ও মার্নাস লাবুশেন। খাজা ৪৪ বলে ২৭ আর লাবুশেন ৩৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচের মাধ্যমে ২০২৩-২০২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ২০২৭ সালে আবার এশিয়া মহাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে অসিরা। সেটা ভারতের বিপক্ষে।

এর আগে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২৫৭ ও ২৩১ (ম্যাথুস ৭৬, মেন্ডিস ৫০, ডি সিলভা ২৩; কুনেম্যান ৪/৬৩, লায়ন ৪/৮৪)

অস্ট্রেলিয়া: ৪১৪ ও ৭৫/১( খাজা ২৭, লাবুশেন ২৬, হেড ২০; জয়াসুরিয়া ১/২০)

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেট জয়ী

ম্যাচসেরা: অ্যালেক্স ক্যারি

সিরিজসেরা: স্টিভ স্মিথ


এরকম আরও সংবাদ