• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাদীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদীর রূহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।রোববার রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির ব্যানারে এ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের জিপি আব্দুল বারী, ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান, জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি তোফায়েল প্রধান, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার,শহিদুল ইসলাম শহীদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

 

আলোচনা সভার সঞ্চালনায় আবু নাঈম ও দোয়া পরিচালনা করেন জামায়াতের পৌর আমির জয়নাল আবেদীন।


এরকম আরও সংবাদ