• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সারাদেশে গরম বাড়তে পারে

সংবাদদাতা:
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বাংলাদেশে মৌসুমি বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এ অবস্থায় সারাদেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহে ক্রমান্বয়ে দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩০ আগস্ট) আবহাওয়া অফিসের আগামী ৩ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বর্ষার এখন শেষ মুহুর্ত। তাই বিচ্ছিন্ন ভাবে দুয়েক জায়াগায় বৃষ্টি হচ্ছে। গতকাল ৫ বিভাগ ছিল বৃষ্টি শূন্য। চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এখন ক্রমান্বয়ে গরম বাড়বে।

আজ শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তিনি বলেন, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষন হতে পারে।

এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। সর্বোচ্চ ৩৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহীর তাড়াশে।


More News Of This Category