• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন বেতগাড়ী ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার মতবিনিময়

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ নেই শেখ হাসিনার

সংবাদদাতা:
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করবেন। এরপর ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবে ইসি। পোস্টাল ব্যালটে ভোট দিতে অনলাইনে নিবন্ধন করতে প্রয়োজন হবে সচল এনআইডি।

তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এ কারণে আগামী নির্বাচনে শেখ হাসিনা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

শেখ পরিবারের আরও যারা ভোট দিতে পারবেন না তারা হলেন- শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, তবে যাদের এনআইডি ব্লক আছে তারা যদি দেশে আসেন এবং সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হন তবে ভোট দিতে পারবেন। এতে কোনো সমস্যা নেই।

ইসির নিয়ম অনুযায়ী শেখ হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা দেশে সশরীরে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


More News Of This Category