• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন বেতগাড়ী ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার মতবিনিময়

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউয়ের তীব্র নিন্দা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সাংবাদিক মোশারেফ হোসেন সিকদার (নোমান মোশারেফ) ও কেফায়েত উল্লাহ চৌধুরী শাকিলসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বুধবার (২৭ আগস্ট) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলাও হয়েছে। মামলার নথি অনুযায়ী, বুধবার দুপুরে মোশারেফ হোসেন সিকদার ও তার সহকর্মী মো. শিমুল হাসান মোটরসাইকেলে করে ডিআরইউ-তে যাওয়ার পথে একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে। এ সময় মাইক্রোবাসের চালক লাঠি দিয়ে মোশারেফ হোসেনকে আঘাত করেন। শিমুল হাসান তাকে প্রতিহত করতে গেলে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর গাড়ির ভেতর থেকে আরও কয়েকজন নেমে তাদের ওপর হামলা চালায়।

পরে পাশেই থাকা পুলিশ বক্স থেকে পুলিশ এসে সাংবাদিকদের ওপর হামলা করে। সাংবাদিকরা এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে পুলিশ তাদেরও মারধর করে। একপর্যায়ে পুলিশ মোশারেফ ও শিমুলকে টেনেহিঁচড়ে পুলিশ বক্সে নিয়ে যায় এবং তাদের বেধড়ক পেটায়। এ সময় বাংলাভিশনের রিপোর্টার কেফায়েত শাকিল ভিডিও করতে গেলে তাকেও হেনস্তা করা হয়। পরে আরও কয়েকজন সাংবাদিক আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

ডিআরইউ নেতারা এই হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।


More News Of This Category