• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেফতার

সংবাদদাতা:
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৭১ সালে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে ২১-২৩ মার্চ তিনি ঝিনাইদহে কয়েকজন বাঙালি সহকর্মীর সঙ্গে মিলিত হন। আলোচনা করে সিদ্ধান্ত নেন যদি সামরিক সংঘর্ষ অবধারিত হয় তবে তারা নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলবেন।

স্বাধীনতা লাভের পর পর তৌফিক-ই-ইলাহী চৌধুরী পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সচিব পদে উন্নীত হয়ে ২০০২ সালে অবসর গ্রহণ করেন।

২০০৯ সাল থেকে তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৪৫ সালের ১লা জানুয়ারি তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জন্ম। পৈতৃক বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নাটেশ্বর গ্রামে। তার বাবার নাম শাখাওয়াত হোসেন চৌধুরী এবং মায়ের নাম সুফিয়া চৌধুরী।

১৯৭৩-এ তিনি পল্লীকবি জসীম উদ্‌দীনের জ্যেষ্ঠ কন্যা আসমা তৌফিকের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে বুশরা ও মেহনাজ। বৈবাহিকসূত্রে বাংলাদেশি রাজনীতিক মওদুদ আহমেদ তার ভায়রা ভাই ছিলেন।


More News Of This Category