• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাকিবের সঙ্গে নাফিসা কামালের ভিডিও ভাইরাল, মুখ খুললেন শিশির

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সাকিব আল হাসান এখন পাকিস্তানে। দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়েই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব। এরইমধ্যে গতকাল বুধবার রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা গেছে। এতে সৃষ্টি হয় নানা আলোচনা-সমালোচনা। নেটিজেনদের কারো কারো দাবি, সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন সাকিবের সহধর্মিণী সাকিব উম্মে আল হাসান (শিশির)। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। পোস্টে নাফিসার সঙ্গে সাকিবের বিশেষ সম্পর্ক থাকার গুঞ্জন উড়িয়ে দেন শিশির।

পোস্ট৷ শিশির লেখেন, ‘আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন। সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। তাকে (সাকিব) যত মন চায় সমালোচনা করুন। তবে, সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায়। সে দারুণ একজন স্বামী ও বাবা। সে সবসময় আমার প্রতি সৎ ও অনুগত। সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই।’

শিশির আরও যোগ করেন, ‘সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। আমির তার প্রায় সব বিষয়ে জানি। আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকি। আমি ১৩ বছর আগে তাকে যেমন দেখেছিলাম, এখনও সে একইরকম আছে। আমাদের দারুণ একটি পরিবার আছে। আলহামদুলিল্লাহ! দয়া করে এসব গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না। কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে, পুরো কাহিনী এখানে নেই। যারা এগুলো করছেন তাদের বলতে চাই, এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি চুপ থাকতে চেয়েছিলাম, তবে এতো এতো কল আর ম্যাসেজের কারণে বাধ্য হয়ে বিষয়টি পরিষ্কার করলাম। সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে, আর আমি পরিবার নিয়ে ব্যস্ত। আমরা একটি পরিবার হিসেবেই থাকব, ইনশাল্লাহ।

শিশির আরও লেখেন, ‘আমি সাকিবের সঙ্গে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলিট করিনি। আমি সেগুলোকে প্রাইভেট করে রেখেছি। ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না।’


এরকম আরও সংবাদ