• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার

শেরপুর জেলা ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত 

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সহচর হয়ে তোমায় রাখবো আগলে’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। এসময় তিনি বলেন, দিবসটির প্রতিপাদ্য প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্নের চেতনাকে আরও গভীরভাবে প্রতিফলিত করে। প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার, প্রজ্ঞার আলোকবর্তিকা। তাদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

 

জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা বিভাগের অফিস সহকারী মো. হাসানুজ্জামান শরাফত।

 

এসময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবীণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category