• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার পারিবারিক বিরোধে প্রাণ গেল বাবার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেফতার ৩

সংবাদদাতা:
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম এবং জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতা ও ভোরে শেরপুর শহরের নিজ বাসা থেকে ওলামা লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার করে সদর ও ঝিনাইগাতি থানা পুলিশ।

পুলিশ জানায়, শেরপুর সদর থানায় গত ৫ আগস্টের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে ভোররাতে শহরের বাগরাকসা বাসা থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রাত আটটার দিকে ঝিনাইগাতি থানা পুলিশের টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ।

মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদবিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবায়দুল আলম ও ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।


More News Of This Category