• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ব্যবসায়ীর আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

শেরপুরজেলা শহরের সাতানীপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক মনোহারি ব্যবসায়ীর লাশ একটি ডোবা থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার, ৪ অক্টোবর, বিকেলে হরিজন পল্লীর পেছনের একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আব্দুল মোতালেব বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শনিবার বিকেলে সাতানীপাড়া এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এরকম আরও সংবাদ