• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ভিডিও ভাইরাল! শাশুড়িকে মারধর করার অপরাধে আটক হলেন পুত্রবধূ শিরোনাম বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চার লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ সম্প্রীতির বারতা নিয়ে বুড়িচংয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া দিনাজপুরের বীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি ও নেতারা যশোরে ভ্যান তল্লাশি করে পিস্তল ও গুলিসহ অস্ত্র কারবারি আটক রংপুরে ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেপ্তারে র‍্যাবের সফল অভিযান উৎসবের আলোয় রাঙা পঞ্চগড়, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা ও উপহার পৌঁছে দিলেন জেলা পরিষদ প্রশাসক এম.এ মজিদ। পান কি সত্যিই রক্ত পরিষ্কার করে? যা বলছেন বিশেষজ্ঞরা কবিরাজকে মারধর ও প্রস্রাব খাওয়ানোর ঘটনায় বীরগঞ্জে মামলা, অভিযুক্তদের গ্রেপ্তারে গণদাবি বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা: উন্নয়ন ও সেবার মান বাড়ানোর তাগিদ

যশোরে ভ্যান তল্লাশি করে পিস্তল ও গুলিসহ অস্ত্র কারবারি আটক

জাকির হোসেন, সিনিয়র রিপোর্টার (শার্শা) বেনাপোল, যশোর
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া ব্যক্তির নাম মিয়ারাজ গাইন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। সেখানে বিশেষ ডিউটি ও তল্লাশির অংশ হিসেবে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামানো হয়।
তল্লাশির একপর্যায়ে ভ্যানটির চালকের আসনের ওপর থাকা ছাউনির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরাই তাকে আটক করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ