আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীর দ্রুত পদক্ষেপ ও তৎপরতা চোরাচালান রোধে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে।
সোমবার বিশ অক্টোবর দুই হাজার ছাব্বিশ দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ছত্রিশটি শাড়ী, আটটি থ্রী-পিস, আটটি কম্বল, এক কেজি কিসমিস, দুইশত চল্লিশটি চকলেট, পঁচাত্তর প্যাকেট পাতার বিড়ি ও দুইশত ছেচল্লিশটি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য চার লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত পঁচিশ টাকা।
যশোর উনচল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিয়মিত ও সময়োপযোগী কার্যক্রম সীমান্ত এলাকায় অপরাধ দমনে কার্যকর অবদান রাখছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839