• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শায় ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

জাকির হোসেন, সিনিয়র রিপোর্টার (শার্শা) বেনাপোল, যশোর
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের শার্শা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বেনাপোল-শার্শা প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় শার্শা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

 

আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তার বয়স ৫০ বছর। তিনি বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা কদমতলা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

 

শার্শা থানা পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম নিয়ে শার্শা থানাধীন বাগআঁচড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাগআঁচড়া সাকিনস্থ সাতমাইল বটতলায় জনৈক আব্দুল হাই এর মালিকানাধীন ফাতেমা স্টোরের সামনে অবস্থান নিয়ে মোহাম্মদ আলীকে আটক করা হয়।

 

পরবর্তীতে আটককৃত আসামীর হেফাজত থেকে জব্দতালিকা মূলে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ সদস্যরা জব্দকৃত আলামতসহ থানায় হাজির হয়ে আটক আসামির বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।

 

এ বিষয়ে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে। সেই প্রক্রিয়া সম্পন্ন করে আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ