1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

মাদক সেবন অপরাধে ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

মোশারফ হোসেন, সিনিয়র রিপোর্টার। বীরগঞ্জ (দিনাজপুর)
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে হাতেনাতে পাঁচজন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। ২৫ এপ্রিল বিকেলে উপজেলার নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ রোডস্থ ছোট বোচাপুকুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন উত্তর সুজালপুর এলাকার বাসিন্দা বাবুলের ছেলে রানা মিয়া (২২), সাইদারের ছেলে আল আমিন (২২), রফিকের ছেলে রনি (২৫), সোম হেমরমের ছেলে বুদু হেমরম (২১) ও শ্যামলাল টুডুর ছেলে লিটন টুডু (২২)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, ছোট বোচাপুকুর গ্রামের বাসিন্দা গাজিউর রহমানের অনুপস্থিতিতে তার বসতবাড়ির একটি নির্জন ঘরে মাদক সেবনের আসর বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই আবু রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে আকস্মিক হানা দেয়। অভিযানকালে পুলিশ অভিযুক্তদের মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে এবং ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করে।

আটকের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। তিনি অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আটককৃত পাঁচ যুবকের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযান সফল করার বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বহাল থাকবে। তরুণ সমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বীরগঞ্জ থানা পুলিশের এই বিশেষ মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026