1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বীরগঞ্জে ভূমিদস্যুতা, বাড়িঘরে অগ্নি সংযোগ, মূর্তি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করলেন__এমপি মঞ্জুরুল ইসলাম

মোশারফ হোসেন, সিনিয়র রিপোর্টার। বীরগঞ্জ (দিনাজপুর)
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

২৪ এপ্রিল শুক্রবার বিকেলে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা আদিবাসী ধর্মান্তরিত খ্রিস্টান পাড়ায় মারপিট, জমি দখল ও মূর্তি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু।

ঘটনাস্থল পরিদর্শনকালে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ দোষীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে সকলকে আশ্বস্ত করেন।

সে সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, মামলা তদন্তকারী অফিসার এসআই দেবাশীষ রায় এবং সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা রনি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপির নেতাকর্মী।

ঘটনা প্রবাহ ও মামলার সূত্র মতে মূল অভিযুক্ত রেজাউল ইসলামের বক্তব্য পাওযা যায় নি, তবে তার পরিবারের লোকেরা জানান, সনকা মৌজার তাদের ১৫০ দাগের ৮৯ শতাংশ জমিতে সৃজন করা ইউক্লিপ্টার গাছ বাগানের প্রকৃত মালিক তারাই এবং দিনাজপুর দেওয়ানী আদালতে সংশ্লিষ্ট জমির বিরোধ সংক্রান্ত মামলা চলমান রয়েছে।

তাই প্রকৃত ঘটনা প্রশাসনসহ সকলেকে অবগত করতে গত ২১ এপ্রিল’২৬ তারিখে রেজাউল ইসলাম নিজেই দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং বীরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন মর্মেও জানান।

পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে এ ঘটনায় মামলার এজাহার নামীয় ২ অভিযুক্ত কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অন্যান্য জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026