• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মক্কার গ্র্যান্ড মসজিদে প্রতিদিন ৪০০ লিটার কফি সরবরাহ করা হয়

সংবাদদাতা:
বুধবার, ১২ মার্চ, ২০২৫

পবিত্র রমজান মাসে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার গ্র্যান্ড মসজিদের বাতাসে কফি ও ঐতিহ্যবাহী নানা ধরনের মসলার সুগ্রাণ ছড়িয়ে পড়ে।

মসজিদটিতে প্রতিদিন হাজার হাজার ওমরাহ পালনকারী ও মুসল্লিরা ইফতার করতে জড়ো হন। তাদের কাছে সৌদি কফি কেবল একটি পানীয়ের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে। এটি আতিথেয়তা, আইডেনটিটি ও সাংস্কৃতিক গর্বের প্রতীক হয়ে উঠেছে।

রমজান মাসে প্রতিদিন মসজিদ প্রাঙ্গণজুড়ে ১২ হাজার ইফতার খাবারের সঙ্গে ৪০০ লিটার অ্যারাবিক কফি পরিবেশন করা হয়।

ঐতিহ্যগতভাবে খেজুর দিয়ে তৈরি ছোট কাপে পরিবেশিত এই কফি ইফতারের টেবিলে এবং মুসল্লিদের প্রিয় পানীয়তে পরিণত হয়েছে।

ইউনিফর্ম পড়া ৭৩ জন তরুণ সৌদি স্বেচ্ছাসেবকের একটি দল খাবার ও কফি বিতরণের করে থাকেন।

আল হুদাইবিয়া অ্যাসোসিয়েশন ফর হিউম্যানিটেরিয়ান সার্ভিসেসের নেতৃত্বে এই উদ্যোগটি ইফতার ফর রোজাদার পিলগ্রিমস প্রোগ্রামের অংশ। এর মাধ্যমে মসজিদে প্রতিদিন ১২ হাজার খাবার সরবরাহ করা হয়।

এদিকে ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ায় গ্র্যান্ড মসজিদ ও প্রোফেট মসজিদবিষয়ক জেনারেল অথরিটি মসজিদের প্রধান প্রবেশপথে স্মার্ট সেন্সর ও উন্নত ক্যামেরা ব্যবহার করে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে।

এই উদ্যোগের লক্ষ্য হলো রিয়েল-টাইমে ওমরাহ পালনকারীদের গতিপথ ট্র্যাক করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অপটিমাইজিং ক্রাউড ডিস্ট্রিবিউশন করা যাতে অপারেশনাল সক্ষমতা বাড়ে।

সূত্র: গাল্ফ নিউজ


এরকম আরও সংবাদ