• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকার বেশি ছিনতাইয়ের লিখিত অভিযোগ

মিদুল ইসলাম সোহান ,কুড়িগ্রাম
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এক মুদি ব্যবসায়ীর পথরোধ করে তাকে মারধর, হত্যার হুমকি এবং সাথে থাকা এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার চার যুবকের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

শুক্রবার ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের ‘সরকার স্টোর’-এর ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

 

অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম উল্লেখ করেছেন, প্রতিদিনের মতো ভোরে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। রাত আনুমানিক সাড়ে চারটার দিকে নলেয়া গ্রামের জনৈক নেংলা মিয়ার দোকানের সামনে ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে মোঃ পোদ্দার শেখের ছেলে মোঃ সোহেল মিয়া, মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সৈয়দ আলীর ছেলে মোঃ হারুন মিয়া এবং মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ ফেরাদৌস হোসেন তার পথ আটকে দাঁড়ান। এরপর অভিযুক্তরা তাকে অহেতুক ধাক্কাধাক্কি ও এলোপাতাড়ি মারধর শুরু করেন।

 

অভিযোগে আরও বলা হয়, ২ ও ৩ নম্বর অভিযুক্ত ব্যক্তি তাকে শক্ত করে চেপে ধরে রাখেন। সেই সুযোগে ১ নম্বর অভিযুক্ত ব্যক্তি তার পকেট থেকে ব্যবসার জন্য রাখা ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন বের করে নেন। এই সময় অভিযুক্ত ব্যক্তিরা তাদের কাছে থাকা ধারালো দেশীয় ছোরা ও দা উঁচিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিলে তিনি ভয়ে চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

 

ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের দাবি, অভিযুক্তরা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেলেও সাথে থাকা বাটন মোবাইলটি নেংলা মিয়ার কাছে রেখে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে নেংলা মিয়া উক্ত মোবাইলটি তাকে ফেরত দেন। অভিযোগপত্রে তিনি আরও জানান, অভিযুক্তরা তাকে পরবর্তীতে একা পেলে আবারও মারধরসহ খুন ও গুম করার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। অভিযুক্তদের মধ্যে ফেরদৌস দীর্ঘদিন ধরে উপজেলাসহ বিভিন্ন এলাকায় পকেটমারাসহ নানা অপকর্মের সাথে যুক্ত রয়েছে। এছাড়া অভিযুক্ত যুবকেরা নেশাগ্রস্ত ও নিয়মিত মাদক সেবন করেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

 

ভূরুঙ্গামারী থানার ডিউটি অফিসার এসআই জাকির হাসান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষযটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ