• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে তরুণী গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেপ্তার

আমিনুর রহমান,কুড়িগ্রাম
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি মোঃ লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তিন অক্টোবর নিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার লিটন মিয়ার বয়স ২৬ বছর এবং তিনি ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।

 

এর আগে বৃহস্পতিবার এক অক্টোবর রাতে নলেয়া রশিদ মোড় এলাকা থেকে মামলার ভুক্তভোগী মোছাঃ আরশি আক্তারকে উদ্ধার করে পুলিশ। একই সময় মামলার এজাহারনামীয় আসামি মোঃ মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় চায়ের আড্ডার আড়ালে নাচ-গানসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ থেকে তিন তরুণীকে সেখানে আনা হয় বলে অভিযোগ। পরে দুজন চলে গেলেও আরশি আক্তার সেখানে থেকে যান।

 

অভিযোগ রয়েছে, ভুক্তভোগীকে আটকে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে সামাদের ঘাটের কাশিয়া বাড়ির কাশফুল ক্ষেতে মোঃ মোখলেছুর রহমান মিঠু, মোঃ নাইনুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ আল আমিন ও মোঃ ফুল মিয়া ওরফে ফুলবর পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে মোখলেছুর রহমান মিঠু ও লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ