• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির আবু নাছের মুন্সী

আব্দুল্লাহ বুড়িচং (কুমিল্লা)
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জোরালো প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, নির্যাতন ও জেল-জুলুমের অভিজ্ঞতা পেরিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 

দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন আবু নাছের মুন্সী। তার সমর্থকদের ভাষ্য অনুযায়ী, দলের চরম দুঃসময়ে তিনি ছিলেন একনিষ্ঠ, সক্রিয় ও সাহসী ভূমিকার অধিকারী। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে দাঁড়ানোর নিরলস চেষ্টা করেছেন তিনি।

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আবু নাছের মুন্সীর স্বপ্ন হলো বুড়িচংকে একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, উন্নত ও একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের জনকল্যাণ এবং দলীয় সাংগঠনিক শক্তিকে আরও বেশি সুদৃঢ় করার কাঙ্ক্ষিত প্রত্যাশা নিয়ে তিনি সামনে এগিয়ে যেতে চান।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী বলেন, জনগণের ভালোবাসা ও তাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে বুড়িচংয়ের সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করব। বুড়িচংকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।

 

তিনি আরও বলেন, সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এজন্য দল-মত নির্বিশেষে বুড়িচংয়ের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

রাজনৈতিক অঙ্গনে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে বুড়িচংয়ের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করাই এখন তাঁর জীবনের মূল লক্ষ্য ও প্রত্যাশা।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ