আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: মাটির গন্ধে ঘাম ঝরানো যেসব কৃষক দিনরাত পরিশ্রম করে দেশের মানুষের মুখে অন্ন জুগিয়ে যান, তাদের মুখে একটু স্বস্তির হাসি ফোটাতে এবার পাশে দাঁড়িয়েছে সরকার। কুমিল্লার বুড়িচং উপজেলার কৃষকদের কৃষি কাজে উৎসাহ দিতে এবং তাদের কষ্ট লাঘব করতে প্রদান করা হয়েছে বিশেষ কৃষি প্রণোদনা। বৃহস্পতিবার বিকেলে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আনন্দঘন ও প্রাঞ্জল পরিবেশে কৃষক কার্ড এবং কৃষি উপকরণ সহায়তা বিতরণের এই বৃহৎ আয়োজন সম্পূর্ণ হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সুবিধাভোগী কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সরাসরি এই ভার্চুয়াল উপস্থিতি উপস্থিত কৃষক ও স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।
বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই স্বতঃস্ফূর্ত বিতরণ অনুষ্ঠানে মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব সহকারে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মিস রুজি আক্তার, কৃষি মন্ত্রনালয়ের উপসচিব মোঃ কামরুল ইসলাম খান, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান। প্রশাসনের এই দায়িত্বশীল কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত থেকে কৃষকদের উৎসাহিত করেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ।
কৃষকদের এই কল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে অংশ নেন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় পর্যায়ে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, মো. আবু নাছের মুন্সি এবং বিএনপি নেতা আনোয়ার হোসেন। এছাড়াও অন্যান্য অঙ্গসংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান, শ্রমিক দলের সভাপতি সানা উল্লাহ মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূইয়া। গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানটি সরাসরি কভার করতে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক সুবিধাভোগী কৃষক ও কৃষানী সতস্ফূর্তভাবে উপস্থিত থেকে সরকারের এই সহায়তাকে সানন্দে গ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসের সার্বিক তথ্য বিশ্লেষণ ও পরিসংখ্যান পর্যালোচনা করে জানা গেছে, উপজেলার খাড়াতাইয়া ব্লকে নিবন্ধিত মোট কৃষকের সংখ্যা হলো ১ হাজার ৮১২ জন। যাদের মধ্যে পুরুষ কৃষকের সংখ্যা ১ হাজার ৩৬৩ জন এবং নারী কৃষকের সংখ্যা ৪৪৯ জন। কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক শ্রেণী বিভাজনে দেখা গেছে, এর মধ্যে ভূমিহীন কৃষক রয়েছেন ২৫০ জন, প্রান্তিক কৃষক ৮৮১ জন, ক্ষুদ্র কৃষক ৬৫১ জন এবং মাঝারি মানের কৃষক রয়েছেন ৩০ জন। একই সাথে কাজের প্রকৃতি বা কৃষকের ধরন অনুযায়ী এখানে প্রধান ফসল আবাদকারী হিসেবে চিহ্নিত হয়েছেন ১ হাজার ৭৮২ জন, মৎস্য খামারি হিসেবে ১ জন, প্রাণিসম্পদ খামারি ১৬ জন এবং প্রাণিসম্পদ পালনকারী হিসেবে রয়েছেন ১৩ জন কৃষক। আর এই সুবিশাল ও বৈচিত্র্যময় কৃষকগোষ্ঠীর মধ্য থেকেই সর্বমোট ১ হাজার ৭৭৮ জন কৃষককে সরাসরি সরকারি এই কৃষি প্রণোদনার আওতায় এনে উপকরণ ও সহায়তা তুলে দেওয়া হয়েছে, যা তাদের চলমান কৃষি কাজকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839