• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার মর্মান্তিক পরিণতি! চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারালেন দুই জন, ৪০০-৫০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া টেকনাফে যৌথ অভিযানে মানবপাচার মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার ও দশজন দণ্ডিত শেরপুরে ধর্ষণ ও নারায়ণগঞ্জে চুরির মামলার পলাতক আসামিরা গ্রেপ্তার উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ একজন আটক রংপুরের মিঠাপুকুরে বাসে অভিযান, ১০০ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেফতার লালমনিরহাটে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২৩২ জন

বীরগঞ্জে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

মোশাররফ হোসেন। বীরগঞ্জ, দিনাজপুর
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে কৃষক পর্যায়ে ধানের পুষ্টি উপাদান সরবরাহ ও রোগ দমনে ট্রাইকো-কম্পোস্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি জনপ্রিয় করণে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে’২৫ বুধবার বেলা ১১ টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বাস্তবায়নে পার্টনার প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ও সিএসও ড. কাজী শিরীন আখতার জাহান, এসএমও ড. মোঃ রেজওয়ান ভূইয়া, পিএসও ড. মোঃ শাখায়াত হোসেন এবং বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম।

পরে বর্ষা বাজারে ধানের সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ট্রাইকো-কম্পোষ্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি উদ্ভাবক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. কাজী শিরীন আখতার জাহান জানান, এই সার ব্যবহারে ধান আবাদে শতকরা প্রায় ৫০ ভাগ পটাশ সার সাশ্রয় করা সম্ভব।

শুধু তাই নয়, এই সার ব্যবহারে ধানের রোগ বালাই কম হয়।

ফলশ্রুতিতে ট্রাইকো-কম্পোষ্ট ব্যবহারে
পটাশ সার সাশ্রয় সহ ছত্রাকনাশকের ব্যবহারও কমবে, যা নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরো জানান, ব্রি ধানের ব্লাস্ট দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ট্রাইসাইক্লাজল গুণের ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে সফল ভাবে কৃষক পর্যায়ে ধানের ব্লাস্ট রোগ দমন করতে সক্ষম হয়।

উক্ত মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে ট্রাইকো-কম্পোষ্ট সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।


এরকম আরও সংবাদ