• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে মরিচা হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ) দিনাজপুর
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মরিচা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী আয়োজন। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মরিচা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ শাহজিদা হক। দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকায় উৎসবের আবহ তৈরি করে।

 

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে তিনি সন্তানদের সঠিক পরিচর্যায় শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

তিনি বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও যত্নবান হতে হবে। বর্তমান সময়ে সন্তানদের মানসিক অবস্থা বোঝা অত্যন্ত জরুরি। তাই সন্তানদের সঙ্গে প্রত্যেক অভিভাবকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা কোনো দ্বিধা ছাড়াই মনের কথা প্রকাশ করতে পারে। একই সাথে সন্তানরা কোথায় যাচ্ছে এবং কার সাথে চলাফেরা করছে সে বিষয়ে অভিভাবকদের সব সময় সচেতন থাকার তাগিদ দেন তিনি।

 

সামাজিক নিরাপত্তা ও শান্তির পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সমাজে সুন্দর ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে কেবল প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না, বরং সর্বস্তরের মানুষকে সোচ্চার, সজাগ ও সচেতন হতে হবে। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি নিজের দূরদর্শী ভাবনার কথা প্রকাশ করে বলেন, সকলের সক্রিয় এবং আন্তরিক সহযোগিতা নিয়ে বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে একটি আধুনিক ও দৃষ্টান্তমূলক মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি দূরীকরণের অঙ্গীকার ব্যক্ত করে প্রধান অতিথি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সর্বস্তরের এলাকাবাসীর গভীর ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ফশিউর রহমান চৌধুরী নবাব, সাধারণ সম্পাদক ও খামার খড়িকাদম হাইস্কুলের প্রধান শিক্ষক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের এবং মরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী মিঠু। এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

দিনভর নানা বিনোদনমূলক ও খেলাধুলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, আমন্ত্রিত অতিথি, উৎসুক অভিভাবক এবং শত শত নারী-পুরুষের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতা ও দৃষ্টিনন্দন সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষা বিস্তার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ