• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে পিক-আপের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের

মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)
বুধবার, ১ অক্টোবর, ২০২৫

রবিবার ১ অক্টোবর সকালে দিনাজপুরের বীরগঞ্জ ঢাকা-পঞ্চগড় মহাসড়কে জননী ফিলিং স্টেশনের নিকট মাছ বাহনকারী চট্ট মেট্রো ন-১১-৮৮০৮ নম্বর একটি পিকআপ শিক্ষক খোশবুল আলম (৭০) নামীয় ব্যক্তি কে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এলাকাবাসী স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতির কারনে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়, সেখানে তিনি মারা যান।

খোশবুল আলম বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী পড়াতেন, তাই প্রাইভেট শিক্ষক হিসেবেই এলাকায় বহুল পরিচিত। তার বাবা মৃত মহি উদ্দিন।

বীরগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে বসবাস করলেও তার জম্মস্থান একই উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামে।

দশমাইল হাইওয়ে থানার এস আই আনোয়ারুল ইসলাম জানান ঘাতক পিকআটি জনগণ আটক করেছে, সেটি এখন হাইওয়ে থানা হেফাজতে রয়েছে, চালক ও হেলপার পালিয়ে গেছে। থানায় মামলা করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর দুর্ঘটনা ও মামলার বিষয় স্বীকার করেছেন।


এরকম আরও সংবাদ