• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে নিখোঁজ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে হত্যাকাণ্ডের সন্দেহ

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে বিপর্ণা নামে ১৬ বছর বয়সী এক কিশোরীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ আগস্ট দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নালপাড়া গ্রামে এই শোকাবহ ঘটনাটি ঘটে। নিহত বিপর্ণা ওই গ্রামের চৈতু রায়ের কন্যা।
পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন বিপর্ণা হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর আত্মীয়স্বজন ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বাড়ির অদূরে একটি ঝাড়ের ভেতর গাছের সাথে তার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবরটি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে।
কিশোরীর এই অকাল ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক গুঞ্জন ও জনমনে নানামুখী সন্দেহের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সাধারণ আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো অপরাধ, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের সিংহভাগ মানুষের ধারণা, কোনো দুষ্কৃতকারী বা অনাকাঙ্ক্ষিত চক্র কিশোরীকে নিগ্রহের পর হত্যা করে অপরাধ ঢাকতে লাশটি গাছে ঝুলিয়ে রেখে পালিয়েছে।
খবর পেয়ে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
একই দিন বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ সাইফুল ইসলাম এবং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর বাদশা রনির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিথর দেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মৃত্যুর সঠিক কারণ ও আলামত নির্ণয়ের উদ্দেশ্যে দেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ সাইফুল ইসলাম এবং উপপরিদর্শক জাহাঙ্গীর বাদশা রনি জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে। প্রতিবেদন এলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা উল্লেখ করেন।


এরকম আরও সংবাদ