• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ১ বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার জমি বাঁচাতে প্রয়োজনে জীবন দেব, আকুতি বুড়িচংয়ের অসহায় কৃষক পরিবারগুলোর রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে বিশ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার

বীরগঞ্জে ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, ৪ জনের মর্মান্তিক মৃত্যু

মোঃ মোশাররফ হোসেন। বীরগঞ্জ, দিনাজপুর
সোমবার, ১৯ মে, ২০২৫

১৯ মে সোমবার ভোর ৭ টার দিকে দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ২৬ মাইল নামক স্থানে ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে চালক আরিফ ইসলাম মানিক সহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

মুখোমুখি ট্রাক ঢাকা মেট্রো-ট -২২-১৫৬৭ এবং মাইক্রো ঢাকা মেট্রো-চ-৫১-৮২৫৭ সংঘর্ষে ঘটনা স্থলে চালক আরিফ ইসলাম মানিক ও দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

মুমূর্ষ অবস্থায় ইমরুল হাসান ও জুলফিকার হোসেন কে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

চালক ছাড়া মৃত সকলেই হিসাব রক্ষন বিভাগের অডিটর।

বীরগঞ্জ থানা, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও মৃতদের পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে ইমরুল হাসান, ঠাকুরগাঁও, দেলোয়ার হোসেন, দিনাজপুর এবং জুলফিকার হোসেন ঠাকুরগাও জেলার পীরগঞ্জের হিসাব রক্ষন অফিসের অডিটর।

তারা দশ মাইলে আরও কয়েকজন কলিগকে মাইক্রোতে নিয়ে রংপুরে প্রশিক্ষনে অংশ গ্রহনের জন্য যাচ্ছিলেন।
পথিমধ্যে বিপরীত থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সত্যতা স্বীকার করে একসঙ্গে কয়েকজন সরকারী অফিসারের মর্নান্তিক অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।


এরকম আরও সংবাদ