• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, বীরগঞ্জ ( দিনাজপুর )
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ কর্মশালা”

(Program Quality Self Review Workshop) অনুষ্ঠিত হয়েছে।

 

৯-১০ নভেম্বর দুই দিন ব্যাপী এ কর্মশালা বেইস মিতালী ট্রেনিং সেন্টারে পরিচালিত হয়।

 

কর্মশালায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক অফিসার, নীলফামারী এরিয়া অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেশন সিনিয়র ম্যানেজার, বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা, ভিডিসি সদস্য, শিশু ফোরাম, নিবন্ধিত শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রতিবন্ধী শিশু, স্থানীয় ও সরকারি প্রতিনিধি, ধর্মীয় নেতা, কমিউনিটি পিতামাতা এবং এনজিও প্রতিনিধি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিনয় করেন এবং ওয়ার্ল্ড ভিশনের চলমান উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

 

বক্তারা বলেন, এই ধরনের কর্মশালা অংশীদারদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে, যা প্রকল্প বাস্তবায়নের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বীরগঞ্জ এলাকায় শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, ও জীবনমান উন্নয়নে কাজ করছে।


এরকম আরও সংবাদ