• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে একই দিনে ব্যবসায়ী ও দুই শিক্ষকসহ তিন বিশিষ্ট ব্যক্তির প্রয়াণ

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে একই দিনে এক ব্যবসায়ী এবং দুই শিক্ষকসহ তিন জন শ্রদ্ধেয় ব্যক্তির প্রয়াণে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গতকাল ২৭ আগস্ট ভোগনগর ইউনিয়ন ও গ্রামের বাসিন্দা এবং একতা ক্লিনিকের স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন, নিজপাড়া ইউনিয়ন ও হাইস্কুলের সহকারী শিক্ষক তথা সক্রিয় রাজনীতিবিদ আবুল কাশেম এবং পুলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল ইসলাম কর্মক্ষেত্রে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। জানা গেছে, প্রয়াত এই তিন জনই দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
আজ ২৮ আগস্ট শুক্রবার নিজ নিজ গ্রামে জানাজা শেষে মরহুমদের স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এলাকার সামাজিক ও পেশাগত জীবনে বিশেষ অবদান রাখা এই তিন প্রিয় মানুষের বিদায়ে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
একই দিনে সমাজের অত্যন্ত গ্রহণযোগ্য ও নিষ্ঠাবান তিন মানুষের এই আকস্মিক বিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। একই সাথে বীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এবং আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন। তারা মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকার্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


এরকম আরও সংবাদ