• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন মেলা সফল করতে প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিমলায় ইউপি প্রার্থী সুজন মাদক মামলায় কারাগারে, এসপির কার্যালয়ে স্বজনদের বিক্ষোভে পুলিশের ধাওয়া ও আটক ১৫ কুড়িগ্রামে বিজিবির অভিযানে পিস্তল, গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার গঙ্গাচড়ায় বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি কুড়িগ্রামে মলম পার্টির খপ্পরে পড়ে অটোচালক নিখোঁজ, হাসপাতালে মিলল উদ্ধার, অটোরিকশা উধাও বেরোবিতে গবেষণা প্রসারে ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ স্থানীয়দের হাতে যুবক আটক, উদ্ধারকৃত মাদকসহ পুলিশে সোপর্দ কুমিল্লায় পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন পশ্চিমের আকাশে প্রযুক্তি-ফ্যাসিবাদের উদয় ও বৈশ্বিক নিরাপত্তার নতুন সংকট সুস্থ জীবন গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু

বীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন মেলা সফল করতে প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ) দিনাজপুর
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের ঠিক পরের দিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জহাটে বসে এক অপার সম্প্রীতির মিলনমেলা। স্থানীয়দের কাছে এটি আদিবাসীদের ঐতিহাসিক মিলন মেলা, বৌ মেলা কিংবা বাসিয়া হাটি নামে গভীরভাবে পরিচিত। বংশপরম্পরায় চলে আসা বহুল প্রতীক্ষিত এই উৎসবকে সম্পূর্ণ সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করে তুলতে গ্রহণ করা হয়েছে ব্যাপক উদ্যোগ। এরই অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ প্রাক প্রস্তুতি সভা ও উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ দুর্গা মন্ডপ চত্বরে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। অনুষ্ঠানের শুরু থেকেই পুরো চত্বরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজারো মানুষের প্রাণের এই উৎসব যেন সব ধরনের বিভেদ ভুলে আনন্দের বার্তা ছড়িয়ে দিতে পারে, সেই লক্ষ্যেই দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

 

আয়োজিত এই মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু। তিনি তাঁর বক্তব্যে আদিবাসী সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে বলেন, এই মিলন মেলা কেবল কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটি আমাদের স্থানীয় ইতিহাস, কৃষ্টি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। মেলায় আগত মানুষের সার্বিক নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে তিনি স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি এবং ইটভাটা মালিক সমিতির সভাপতি ক রেজওয়ানুল ইসলাম রিজু। এছাড়া আরও উপস্থিত থেকে সার্বিক দিক তুলে ধরেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। বক্তারা সবাই জোর দিয়ে বলেন, শত শত বছর ধরে চলে আসা এই মেলা আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

 

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান শিক্ষক আব্দুল কাদের, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন। ডায়াসে উপস্থিত অতিথি থেকে শুরু করে প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ—সবার লক্ষ্য একটাই, মেলাকে সুষ্ঠু ও আনন্দময় করে তোলা।

 

আদিবাসীদের নিজস্ব পোশাক, কৃষ্টি, নাচ-গান এবং বর্ণিল কেনাকাটায় প্রতিবছর এই বাসিয়া হাটি প্রাঙ্গণ এক স্বপ্নিল রূপ ধারণ করে। মেলাকে স্মরণকালের সবচেয়ে মনোমুগ্ধকর ও উৎসবমুখর রূপ দিতে আয়োজিত এই প্রাক মিটিংয়ে অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ধনির উদ্দিন, মরিচা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রশিদুল ইসলাম, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরম, আদিবাসী নেতা পাথরাজ ও দুলাল হেমরম। তাঁদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে সভায় উপস্থিত হন এবং মেলা পরিচালনার নানা দিক নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীর মেলাটি একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই আশা করছেন বীরগঞ্জের সর্বস্তরের মানুষ।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ