• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সমাবেশে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায়, সময়টা অত্যন্ত সংবেদনশীল। একাত্তরের পরাজিত রাজাকার, নব্বইয়ের স্বৈরাচার এবং চব্বিশে দেশের মানুষের সাথে যারা বেইমানি ও মুনাফিকি করেছে, তারা নিজেদের স্বার্থে প্রয়োজনে এক হয়ে যেতে পারে। আজ এমন একটি সময় এসেছে যখন ওই চিহ্নিত ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তিগুলো একত্রিত হওয়ার চেষ্টা করছে।

 

সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য অনেকে নানা কৌশলে ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করার চেষ্টা করতে পারে। কোনো অবস্থাতেই যেন ওই ফ্যাসিস্টরা আমাদের ভোটিং প্রক্রিয়ায় বা দলীয় কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে চূড়ান্ত সতর্ক থাকতে হবে। আমরা যদি নিজ নিজ অবস্থানে ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের দল ও সরকারের সকল ইতিবাচক কার্যক্রম মাঠে, ঘাটে ও হাটে-বাজারে সঠিকভাবে প্রচার করতে পারি, তবে ওই গুপ্ত বা সুপ্ত শত্রুরা এক হয়েও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।

 

সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের নেতার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা গেছে কারা প্রকৃতপক্ষে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যেখানেই সন্ত্রাস, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ কিংবা বোমাবাজি ঘটবে এবং যেখানেই সেই ফ্যাসিস্টদের তৎপরতা দেখা যাবে, সেখানেই সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।

 

বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি মন্তব্য করেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের মতো প্রতিটি বড় অর্জনেই জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অবদান অনস্বীকার্য ও সর্বজনবিদিত। এই অবদান ঐতিহাসিকভাবে পরীক্ষিত।

 

দলের ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পঞ্চগড়সহ দেশের অধিকাংশ নেতাকর্মীই বিগত দিনে রাজপথে আন্দোলন করতে গিয়ে মামলার শিকার হয়েছেন এবং জেল-জুলুম অত্যাচার সহ্য করেছেন। যদিও বর্তমানে বিভিন্ন সুযোগসন্ধানী ও হাইব্রিড গোষ্ঠী দলে ভিড় জমানোর চেষ্টা করছে, তবে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা একদম পরিষ্কার। যারা বিগত দিনে কঠিন আন্দোলন, সংগ্রাম, মিছিল ও মিটিংয়ে সক্রিয় ছিলেন এবং জেল-জুলুম স্বীকার করেছেন, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। তাদের সামনে রেখেই দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

 

পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশ শেষে একটি সুবিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ