• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বন্যায় ফ্লাইট মিস করলে বিনামূল্যে মিলবে নতুন টিকিট

সংবাদদাতা:
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির কারণে যেসব যাত্রী ফ্লাইট মিস করছেন তারা বিনামূল্যে প্লেনের টিকিট রি-বুকের সুযোগ পাবেন। পরবর্তী তারিখে বিনামূল্যে প্লেনের টিকিট রি-ইস্যু বা রি-বুক করতে নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী ৩৩টি এয়ারলাইন্সকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এয়ারলাইন্সগুলোকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। এ পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

এ ছাড়া যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে।


More News Of This Category