• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও এসএমসি তফসিল ঘোষণা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শনিবার, ২০ জুন, ২০২৬

বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার মূল্যায়ন পরবর্তী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে প্রথম প্রান্তিক পরীক্ষার মূল্যায়ন গ্রহণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতির ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আসন্ন স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) পূর্ণাঙ্গ গঠনের স্বার্থে নির্বাচনী তফসিল উপস্থিত সকল অভিভাবকের মধ্যে প্রচার করা হয়। তফসিলের ধারা-বিবরণী অনুযায়ী সক্রিয় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বিদ্যালয়ে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটি গঠন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুজ্জামানিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম, নিকটবর্তী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাতা সদস্য শরিফুল ইসলামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, অভিভাবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি কার্যকর ও জবাবদিহিমূলক স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হবে, যা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা


এরকম আরও সংবাদ