• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

পালমারের রেকর্ড, ১২ গোলের রাতে জয় আর্সেনাল-চেলসির

সংবাদদাতা:
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে চলে এসেছে গানাররা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

আজ শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের হয়ে প্রথম গোল করেন গাব্রিয়েল মার্টিনেলি। জুরেইন টিম্বারের অ্যাসিস্টে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। এরপর জোড়া গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড (৪৫+১ ও ৯৪ মিনিটে)।

লেস্টারের জালে সর্বশেষ বল জমা করেন কাই হ্যাভেরটজ, ৯৯ মিনিটে। অর্থাৎ শেষ ৫ মিনিটে দু্টি গোল করে আর্সেনাল।

অন্যদিকে লেস্টার সিটি হয়ে দুটি গোল করেন জেমস জাস্টিন, ৪৭ ও ৬৩ মিনিটে। এতে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্সেনালের।

একই রাতের অন্য ম্যাচে ব্রাইটনকে ৪-২ ব্যবধানে হারায় চেলসি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্য ব্লুজরা উঠে আসে টেবিলের তৃতীয় স্থানে।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে চেলসির হয়ে ৪টি গোলই করেন কোল পালমার। মাত্র ২০ মিনিটের মধ্যে এই ৪ গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের ২১ মিনিটে প্রথম গোল করেন তিনি।

এরপর ২৮ মিনিটে পেনাল্টিতে দ্বিতীয় গোল করেন পালমার। বাকি ২ গোল করেন ৩১ ও ৪১ মিনিটে। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথমার্ধে ৪ গোল করলেন পালমার।

এই ম্যাচে গোল উৎসবের শুরুটা করেছিল ব্রাইটন। ৭ মিনিটে জর্জিনিও রটারেরে গোলে ১-০ তে এগিয়ে গিয়েছিল অতিথিরা। এরপর ৩১ মিনিটের মধ্যে ৩-১ গোলে পিছিয়ে পড়ে তারা।

৩৪ মিনিটে কার্লোস বালেবার গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে ব্রাইটন। এরপর ৪১ মিনিটে চেলসির গোলে ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়ে অতিথিরা। শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় নিশ্চিত করে চেলসি।


More News Of This Category