• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ) দিনাজপুর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় বীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। উপজেলার শহীদ মিনার চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। তিনি অত্যন্ত দৃঢ় ভাষায় তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটি কোনো রাতের ভোট কিংবা ভোটবিহীন সরকার নয়। তাই দেশ ও জাতির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, তা কখনো সফল হবে না। বিএনপি জনগণের কল্যাণে কাজ করা একটি দল এবং সাধারণ মানুষই তাদের ওপর আস্থা রেখে নির্বাচিত করেছে। ফলে যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে দেশের জনগণই সর্বদা প্রস্তুত রয়েছে এবং তারাই সব অপচেষ্টা রুখে দেবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

 

প্রতিবাদ সমাবেশে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও বক্তব্য উপস্থাপন করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অফ কমার্সের পরিচালক ও ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, যিনি আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব ও মমতাজুল করিম তাজুল। বক্তব্যকালে নেতৃবৃন্দ বীরগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় ভিত মজবুত করার পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো অস্থিতিশীলতা প্রতিরোধের অঙ্গীকার প্রকাশ করেন। স্থানীয় বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পদচারণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ